Выберыце мову

mic

unfoldingWord 25 - শয়তান প্রভু যীশুকে প্রলোভিত করে

unfoldingWord 25 - শয়তান প্রভু যীশুকে প্রলোভিত করে

План: Matthew 4:1-11; Mark 1:12-13; Luke 4:1-13

Нумар сцэнарыя: 1225

мова: Bangla / Bengali

Аўдыторыя: General

Прызначэнне: Evangelism; Teaching

Features: Bible Stories; Paraphrase Scripture

Статус: Approved

Скрыпты - гэта асноўныя рэкамендацыі для перакладу і запісу на іншыя мовы. Яны павінны быць адаптаваны па меры неабходнасці, каб зрабіць іх зразумелымі і актуальнымі для кожнай культуры і мовы. Некаторыя выкарыстаныя тэрміны і паняцці могуць мець патрэбу ў дадатковых тлумачэннях або нават быць замененымі або цалкам апушчанымі.

Тэкст сцэнара

যীশুর বাপ্তিস্ম হওয়ার পরই, পবিত্র আত্মা তাকে নির্জনপ্রদেশে নিয়ে যান, যেখানে তিনি চল্লিশ দিন ও চল্লিশ রাত উপবাস করেন৷ শয়তান যীশুর কাছে এলো আর তাকে পাপ করতে প্রলোভিত করল৷

শয়তান যীশুকে এই বলে প্রলোভিত করল, “যদি আপনি ঈশ্বরের পুত্র হন, এই পাথরগুলোকে রুটিতে পরিবর্তন করেন যেন আপনি তা খেতে পারেন৷

যীশু উত্তর দিলেন, “ঈশ্বরের বাক্যে এটা লেখা আছে, ‘লোকেদের কেবল রুটিরই প্রয়োজন নেই বেঁচে থাকার জন্য, কিন্তু সেই প্রত্যেক বাক্য যা ঈশ্বর বলেন!’”

তারপর শয়তান যীশুকে মন্দিরের উচ্চ চূড়ায় নিয়ে গেল আর বলল, “যদি আপনি ঈশ্বরের পুত্র হন তবে নিজেকে উপর থেকে ফেলে দেন, কেননা লেখা আছে, ‘ঈশ্বর তার স্বর্গদূতদের আদেশ দেবেন আপনাকে ধরে নিতে যেন আপনার পায়ে পাথরের আঘাত না লাগে৷’”

কিন্তু কিছু শাস্ত্র বাক্য উল্লেখ করে যীশু উত্তর দিলেন৷তিনি বললেন, “ঈশ্বরের বাক্যে লেখা আছে, তিনি তার লোকেদের আজ্ঞা দিয়েছেন, ‘তুমি প্রভু পরমেশ্বরের পরীক্ষা নিও না৷’”

তারপর শয়তান যীশুকে পৃথিবীর সকল সাম্রাজ্য আর সেগুলোর সকল ঐশ্বর্য দেখালো আর বলল, “আমি আপনাকে এসকল দেব যদি আপনি আমায় ভূমিষ্ঠ হয়ে প্রনাম করেন আর আমার আরাধনা করেন৷”

যীশু উত্তর দিলেন, “আমার কাছ থেকে দূর হও, শয়তান! ঈশ্বরের বাক্যে তিনি তার লোকেদের আজ্ঞা দিয়েছেন, ‘কেবল প্রভু তোমার যীহোবা ঈশ্বরেরই আরাধনা কর আর তারই সেবা কর৷”’

যীশু শয়তানের প্রলোভনে পড়লেন না তাই শয়তান তাকে ছেড়ে চলে গেল৷তারপর স্বর্গদূতেরা এলো আর তার সেবা করল৷

Звязаная інфармацыя

Словы жыцця - Аўдыё евангельскія пасланні на тысячах моў, якія змяшчаюць заснаваныя на Бібліі пасланні пра збаўленне і хрысціянскае жыццё.

Choosing the audio or video format to download - What audio and video file formats are available from GRN, and which one is best to use?

Copyright and Licensing - GRN shares its audio, video and written scripts under Creative Commons