ایک زبان منتخب کریں۔

mic

unfoldingWord 30 - যীশু পাঁচ হাজার লোকেদের খাওয়ান

unfoldingWord 30 - যীশু পাঁচ হাজার লোকেদের খাওয়ান

خاکہ: Matthew 14:13-21; Mark 6:31-44; Luke 9:10-17; John 6:5-15

اسکرپٹ نمبر: 1230

زبان: Bangla / Bengali

سامعین: General

مقصد: Evangelism; Teaching

Features: Bible Stories; Paraphrase Scripture

حالت: Approved

اسکرپٹ دوسری زبانوں میں ترجمہ اور ریکارڈنگ کے لیے بنیادی رہنما خطوط ہیں۔ انہیں ہر مختلف ثقافت اور زبان کے لیے قابل فہم اور متعلقہ بنانے کے لیے ضرورت کے مطابق ڈھال لیا جانا چاہیے۔ استعمال ہونے والی کچھ اصطلاحات اور تصورات کو مزید وضاحت کی ضرورت ہو سکتی ہے یا ان کو تبدیل یا مکمل طور پر چھوڑ دیا جائے۔

اسکرپٹ کا متن

যীশু তার প্রেরিতদের প্রচার করতে আর বিভিন্ন গ্রামের লোকেদের শেখাতে পাঠান৷ যখন তারা যীশু যেখানে ছিলেন সেখানে ফিরে এলেন, তখন তারা তাকে বলল যে তারা কি কি করেছে৷তখন যীশু তাদের বললেন চল আমরা হ্রদের ওপারে যাই যেন অল্প আরাম করতে পারি৷ তাই, তারা এক নৌকায় চড়ল আর হ্রদের ওপারে চলে গেল৷

কিন্তু সেখানে অনেক লোক ছিল যারা যীশুকে আর তার শিষ্যদের সেখান থেকে যেতে দেখেছিল৷সেই লোকেরা হ্রদের কিনারে কিনারে দৌড়ালো যেন ওপারে গিয়ে তাদের পেতে পারে৷তাই যখন যীশু আর তার শিষ্যরা পৌঁছালো, এক বিরাট মানুষের ভিড় তাদের অপেক্ষায়, আগে থেকেই সেখানে ছিল৷

সেই ভিড়ে ৫০০০রেরও বেশি পুরুষ ছিল, মহিলা ও বাচ্চাদের গণনা করা হয়নি৷লোকেদের প্রতি যীশুর ভীষণ করুনা হল৷ যীশুর জন্য, সেই লোকেরা ছিল মেষপালক হারা মেষের দল৷ তাই তিনি তাদের শিক্ষা দিলেন আর তাদের মধ্যে যারা অসুস্থ ছিল তাদের সুস্থ করলেন৷

দিনের শেষে, শিষ্যরা যীশুকে বলল, “বেশ দেরী হয়েছে আর কাছা কাছি কোনো নগরও নেই৷এই লোকেদের পাঠিয়ে দেন যেন তারা গিয়ে খাওয়ার কিছু কিনতে পারে৷”

কিন্তু যীশু তার শিষ্যদের বললেন, “তোমরা এদের কিছু খেতে দাও!”তারা উত্তর দিল, “আমরা তা কি করে করতে পারি?আমাদের কাছে কেবল পাঁচটি রুটি আর দুটো ছোট মাছ রয়েছে৷”

যীশু তার শিষ্যদের বললেন যেন তারা লোকেদের ভিড়কে পঞ্চাশ লোকেদের দলে বিভক্ত হয়ে ঘাসে বসতে বলে৷

তারপর যীশু পাঁচটি রুটি ও মাছ দুটিকে নিলেন, তিনি স্বর্গে তাকালেন আর ঈশ্বরকে ধন্যবাদ করলেন৷

তারপর যীশু রুটি ও মাছ টুকরো করলেন৷তিনি টুকরোগুলো শিষ্যদের দিলেন যেন তা লোকেদের দেওয়া হয়৷শিষ্যরা তা বিতরণ করল আর তা ফুরালো না!সকল লোকেরা তা খেল আর তৃপ্ত হল৷

এরপর, না খাওয়া খাদ্য শিষ্যরা একত্র করল আর তা দিয়ে বারোটি ঝুড়ি ভরে গেল! সেই সকল খাওয়ার সেই পাঁচটি রুটি ও দুটি মাছ থেকেই এসেছিল৷

متعلقہ معلومات

زندگی کے الفاظ - ہزاروں زبانوں میں آڈیو انجیل کے پیغامات جن میں نجات اور مسیحی زندگی کے بارے میں بائبل پر مبنی پیغامات ہیں۔

Choosing the audio or video format to download - What audio and video file formats are available from GRN, and which one is best to use?

Copyright and Licensing - GRN shares its audio, video and written scripts under Creative Commons