Pilih Bahasa

mic

Membagi

Bagikan link

QR code for https://globalrecordings.net/script/7852

unfoldingWord 05 - প্রতিজ্ঞার পুত্র

unfoldingWord 05 - প্রতিজ্ঞার পুত্র

Garis besar: Genesis 16-22

Nomor naskah: 1205

Bahasa: Bangla / Bengali

Pengunjung: General

Tujuan: Evangelism; Teaching

Features: Bible Stories; Paraphrase Scripture

Status: Approved

Naskah ini adalah petunjuk dasar untuk menerjemahkan dan merekam ke dalam bahasa-bahasa lain. Naskah ini harus disesuaikan seperlunya agar dapat dimengerti dan sesuai bagi setiap budaya dan bahasa yang berbeda. Beberapa istilah dan konsep yang digunakan mungkin butuh penjelasan lebih jauh, atau diganti atau bahkan dihilangkan.

Isi Naskah

কনানে পৌঁছনোর দশ বছর পর, তখনও তাদের কোনো সন্তান ছিল না৷অতএব অব্রামের স্ত্রী সারাই, তাকে বললেন, “যেহেতু ঈশ্বর আমাকে সন্তান জন্মাবার অনুমতি দিচ্ছেন না আর আমি এখন খুবই বৃদ্ধা সন্তান উৎপন্ন করার জন্য, আমার চাকরানী হাগারকে গ্রহণ করুন৷ তাকে বিবাহও করুন যেন তিনি আমার জন্য সন্তান উৎপন্ন করেন৷”

অতএব অব্রাম তাকে বিবাহ করলেন৷হাগারের একটি পুত্র সন্তান হল, আর অব্রাম তার নাম রাখলেন ইসমাইল৷কিন্তু হাগারের প্রতি সারাই-এর হিংসে হল৷যখন ইসমাইলের বয়স তেরো বছর হল, ঈশ্বর অব্রামের সাথে আবার কথা বললেন৷

ঈশ্বর বললেন, “আমি হলাম সর্বশক্তিমান ঈশ্বর৷আমি তোমার সাথে নিয়ম স্থির করব৷” তখন অব্রাম ভূমিষ্ট হয়ে প্রনাম করলেন৷ঈশ্বর অব্রামকে আরও বললেন, “তুমি অনেক জাতির পিতা হবে৷আমি তোমাকে ও তোমার বংশগনকে তাদের সম্পত্তি রূপে কনানভূমি দান করব আর আমি চিরকালের জন্য তাদের ঈশ্বর হব৷তুমি নিশ্চয়ই তোমার পরিবারের সকল পুরুষের ত্বকছেদ করবে৷”

“তোমার স্ত্রী, সারাই-এর, একটি পুত্র সন্তান হবে –সে নিয়মের সন্তান হবে৷তার নাম ইসহাক রেখো৷আমি তার সাথে আমার নিয়ম স্থির করব, আর সে একটি মহান জাতি হবে৷আমি ইসমাইলকেও একটি বৃহৎ জাতি করব, কিন্তু আমার নিয়ম থাকবে ইসহাকের সাথে৷”তখন ঈশ্বর অব্রামের নাম অব্রাহাম রাখলেন, যার মানে হল “বহুলোকের পিতা৷”ঈশ্বরও সারাই-এর নাম সারা করলেন, যার মানে হল “রাজকুমারী৷”

সেই দিন অব্রাহাম তার পরিবারের সকল পুরুষের ত্বকছেদ করেন৷প্রায় এক বছর পর, যখন অব্রাহাম ১০০ বছরের বয়স ও সারা ৯০ বছরের ছিলেন, সারা আব্রাহামের সন্তানের জন্ম দেন৷তারা তার নাম ইসহাক রাখলেন যেমনটি ঈশ্বর তাদের করার জন্য বলেছিলেন৷

যখন ইসহাক একজন বালক ছিলেন, ঈশ্বর অব্রাহামের বিশ্বাসকে পরীক্ষা করার জন্য বললেন, “ইসহাককে সাথে নেও, তোমার একমাত্র সন্তানকে, আর তাকে আমার জন্য বলি রূপে উৎসর্গ কর৷” পুনরায় অব্রাহাম ঈশ্বরের আজ্ঞাকারী হলেন আর তার পুত্রের বলির জন্য প্রস্তুতি নিলেন৷

যখন অব্রাহাম ও ইসহাক বলির স্থানের দিকে যাচ্ছিলেন, ইসহাক জিজ্ঞাসা করলেন, “পিতা, আমাদের কাছে বলির জন্য কাঠ আছে, কিন্তু ভেড়া কোথায় ?” অব্রাহাম বললেন, “হে বৎস, ঈশ্বর বলির জন্য ভেড়া প্রদান করবেন৷”

যখন তারা বলির স্থানে পৌঁছালেন, অব্রাহাম ইসহাককে বাঁধলেন আর বেদির উপর তাকে রাখলেন৷ তিনি তার পুত্রকে মারতে চলেছিলেন তখনি ঈশ্বর বললেন, “থাম!বালকটিকে আঘাত কর না !এখন আমি জানতে পারলাম যে তুমি আমাকে বেশি ভয় কর কেননা তুমি তোমার একমাত্র পুত্রকেও রাখতে চাওনি৷

নিকটে অব্রাহাম একটি ভেড়াকে একটি ঝোপের আড়ালে বাঁধা দেখলেন৷ঈশ্বর ইসহাকের বিনিময়ে উৎসর্গ করার জন্য একটি ভেড়া প্রদান করলেন৷অব্রাহাম উল্লাসের সাথে সেই ভেড়াটিকে একটি বলিরূপে উৎসর্গ করলেন৷

তারপর ঈশ্বর অব্রাহামকে বললেন, “কেননা তুমি আমাকে সবকিছু দিতে ইচ্ছুক, এমনকি তোমার একমাত্র পুত্রকেও, আমি প্রতিজ্ঞা করছি তোমাকে আর্শিবাদ করব৷তোমার উত্তরাধিকারীরা আকাশের নক্ষত্রগনের থেকেও অধিক হবে৷কেননা তুনি আমার আজ্ঞাকারী হয়েছ, তোমার পরিবারের দ্বারা পৃথিবীর সকল পরিবার আর্শিবাদ প্রাপ্ত হবে৷

Keterangan terkait

Firman Kehidupan - GRN mempunyai rekaman pesan Injil dalam ribuan bahasa berisikan pesan berdasarkan Alkitab tentang keselamatan dan kehidupan Kristiani.

Copyright and Licensing - GRN shares its audio, video and written scripts under Creative Commons

Choosing the audio or video format to download - What audio and video file formats are available from GRN, and which one is best to use?