unfoldingWord 36 - যীশুর উজ্জ্বল রূপ ধারণ
রূপরেখা: Matthew 17:1-9; Mark 9:2-8; Luke 9:28-36
লিপি নম্বর: 1236
ভাষা: Bangla / Bengali
শ্রোতা: General
উদ্দেশ্য: Evangelism; Teaching
Features: Bible Stories; Paraphrase Scripture
সামাজিক মর্যাদা: Approved
অন্যান্য ভাষায় অনুবাদ এবং রেকর্ড করার জন্য স্ক্রিপ্টগুলি মৌলিক নির্দেশিকা। প্রতিটি ভিন্ন সংস্কৃতি এবং ভাষার জন্য তাদের বোঝার জন্য এবং প্রাসঙ্গিক করে তোলার জন্য তাদের প্রয়োজনীয় হিসাবে উপযোগী করা উচিত। ব্যবহৃত কিছু শর্তাবলী এবং ধারণাগুলির আরও ব্যাখ্যার প্রয়োজন হতে পারে বা এমনকি সম্পূর্ণরূপে প্রতিস্থাপন বা বাদ দেওয়া যেতে পারে।
লিপি লেখা
একদিন, যীশু তার তিন শিষ্যদের, পিতর, যাকোব, আর যোহনকে সাথে নিলেন৷(এই শিষ্য যোহন আর বাপ্তিষ্ম দাতা যোহন এক ব্যক্তি নন৷)তারা প্রার্থনার জন্য পর্বতের দিকে গেলেন৷
যখন যীশু প্রার্থনা করছিলেন, তার চেহারা সূর্যের মত উজ্জল হয়ে গেল আর তার কাপড় দীপ্তির মত উজ্জ্বল হল, এতটাই উজ্জ্বল যে পৃথিবীর কেউই তেমন করতে পারে না৷
তারপর মোশি আর এলিয় আভির্ভূত হলেন৷এই ব্যক্তিরা পৃথিবীতে যীশুর প্রায় হাজার হাজার বছর আগে ছিলেন৷তারা যীশুর সাথে তার মৃত্যুর বিষয়ে কথা বললেন, যা শীঘ্রই যেরুশালেমে হতে চলেছিল৷
যখন মোশি আর এলিয় যীশুর সাথে কথা বলছিলেন তখন পিতর যীশুকে বললেন, “আমাদের জন্য এখানে থাকাটা ভালো৷ আমরা এখানে তিনটি ছাউনি বানাবো, একটা আপনার জন্য, একটি মোশির আর একটি এলিয়ের জন্য৷”পিতর জানতেন না যে তিনি কি বলছেন৷
যখন পিতর বলছিলেন তখন এক উজ্জ্বল মেঘ নেমে এলো আর তাদের ঘিরে ধরল আর সেই মেঘ থেকে একটি বাণী হল, “এ হল আমার পুত্র যাকে আমি ভালবাসি৷আমি তার প্রতি সন্তুষ্ট৷তার কথা মান্য কর৷”সেই তিন শিষ্য আতঙ্কিত হল আর ভূমিতে পড়ল৷
তখন যীশু তাদের ছুঁলেন আর বললেন, “ভয় পেয় না৷”উঠে দাঁড়াও৷”যখন তারা চারিদিকে তাকালো, তারা কেবল যীশুকেই একা দাঁড়ানো দেখল৷
যীশু আর তিন শিষ্যেরা পর্বত থেকে নেমে গেলেন৷তারপর যীশু তাদের বললেন, “যা এখানে ঘটেছে সেসব কাউকে কিছু বল না ৷আমি শীঘ্রই মারা যাব আর আবার জীবিত হব৷তার পর, তোমরা না হয় লোকেদের বল৷”